ঢাকা টেস্ট

কিউইদের কাছে ৪ উইকেটে বাংলাদেশের হার

সিলেট টেস্টে বাংলাদেশ বড় ব্যবধানে জিতলেও ঢাকা টেস্টে ৪ উইকেটের জয় পেয়েছে নিউজিল্যান্ড। বাংলাদেশি ব্যাটারদের কাণ্ডজ্ঞানহীন ব্যাটিংয়ে সিরিজ জয়ের সেই আশা গুড়েবালি হলো স্বাগতিকদের। শেষ পর্যন্ত ১-১ সমতায় সিরিজ শেষ করে নিউজিল্যান্ড।

১৩৭ রানের জয়টাকেও একসময় নিউজিল্যান্ডের জন্য কঠিন করে ফেলেছিলেন বাংলাদেশের স্পিনাররা। নিয়মিত বিরতিতে উইকেট হারিয়েছিল কিউই ব্যাটাররা। তবে সপ্তম উইকেট জুটিতে গ্লেন ফিলিপস আর মিচেল স্যান্টনারের ৭০ রানে ৪ উইকেটের জয় পায় কিউইরা।

300

অথচ একটা সময় এই সাধারণ টার্গেটই যেন ছিল নিউজিল্যান্ডের ছিল বিশাল এক পাহাড়। ৫ রানেই ডেভন কনওয়ের উইকেটের পতন। ৩৩ রানের মাথায় কেইন উইলিয়ামসন আর হেনরি নিকোলসের ফিরে যাওয়া নিউজিল্যান্ডের জন্য পরিস্থিতি কঠিন করে তুলেছিল। এরপর টম ব্লান্ডেল-টম ল্যাথামদের উইকেট ফিরিয়ে জয়ের কক্ষপথেই ছিল বাংলাদেশ।

কিন্তু গ্লেন ফিলিপস আর মিচেল স্যান্টনার খেলেছেন কার্যকরী ইনিংস। ফিলিপস চলতি সিরিজেরই সর্বোচ্চ রান সংগ্রাহক। তার ব্যাটেই ভর করে জয়ের দিকে যেতে পারে নিউজিল্যান্ড। আর তাকে যোগ্য সঙ্গ দিয়েছেন স্যান্টনার। দুজন মিলে ৭৭ বলে করেছেন ৭০ রান। তাতেই মিরপুর টেস্টে জয়ের স্বাদ পেয়ে যায় নিউজিল্যান্ড।