হোয়াইটওয়াশ এড়ানোর ম্যাচে টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েও শুরুটা ভালো হয়নি বাংলাদেশের। একাদশে আনা হয়েছে তিন পরিবর্তন সাকলাইন ও মোস্তাফিজুর রহমানের জায়গায় ফিরেছেন তাসকিন আহমেদ ও শরিফুল ইসলাম, আর সৌম্য সরকারের বদলে সুযোগ পেয়েছেন নুরুল হাসান সোহান।
অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক ওয়ানডে সিরিজ জয়ের পর টি-টোয়েন্টিতে ধারাবাহিকতা ধরে রাখতে পারেনি বাংলাদেশ। প্রথম দুই ম্যাচ হেরে এক ম্যাচ বাকি থাকতেই সিরিজ খুইয়েছে টাইগাররা। তাই আজকের ম্যাচে হোয়াইটওয়াশ এড়াতে জয়ই একমাত্র লক্ষ্য।
চট্টগ্রামে সিরিজের দ্বিতীয় ম্যাচে দুই দলের ব্যাটিং মিলিয়ে দেখা গিয়েছিল রানের বন্যা অস্ট্রেলিয়া করেছিল ১৯৬ রান, জবাবে বাংলাদেশ থেমেছিল ১৮৯ রানে। তবে এবার শুরুটা একেবারেই ভিন্ন পথে গেছে।
ইনিংসের শুরুতেই বিপর্যয়ে পড়ে বাংলাদেশ। ওপেনার সাইফ হাসান ৯ বলে মাত্র ১ রান করে ধীরগতির ইনিংস খেলে আউট হন। এরপর আরেক ওপেনারও দুর্ভাগ্যজনক রান আউটে ফিরে গেলে দুই ওভারের মধ্যেই দুই উইকেট হারিয়ে আবারও চাপে পড়ে যায় টাইগাররা।