ভুটানকে হারিয়ে সাফে শুভসূচনা বাংলাদেশের

আপডেট : ০৬ নভেম্বর ২০২৬, ০২:২৫ এএম

সাফ চ্যাম্পিয়নশিপের উদ্বোধনী ম্যাচে জয় তুলে নিয়েছে বাংলাদেশ। ডিফেন্ডার ও ফরোয়ার্ডদের গোলের মিসের মহড়ার পর শেষ পর্যন্ত ভুটানের বিপক্ষে ১-০ গোলের কষ্টার্জিত জয় নিয়ে মাঠ ছেড়েছে লাল-সবুজের দল।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) ঢাকার জাতীয় স্টেডিয়ামে ম্যাচের শুরু থেকেই বলের নিয়ন্ত্রণে আধিপত্য দেখায় বাংলাদেশ। প্রথমার্ধে বেশ কয়েকটি সহজ গোলের সুযোগ পেলেও ফিনিশিংয়ের অভাবে জালের দেখা পায়নি দল।

বিশেষ করে বিশ্বনাথ ঘোষএএকাধিক গোলের সুযোগ হাতছাড়া করায় প্রথমার্ধে হতাশা বাড়ে। তবে মাঠে আধিপত্য ধরে রেখে ৬৪ শতাংশ বল নিজেদের দখলে রাখে টমাস ডুলির শিষ্যরা।

বিরতির পর কোচের কৌশলগত পরিবর্তনে ম্যাচের মোড় ঘুরে যায়। ৬৮ মিনিটে বদলি খেলোয়াড় হিসেবে মাঠে নামেন মোহাম্মদ ইব্রাহিম।

এর মাত্র এক মিনিট পরেই, অর্থাৎ ৬৯ মিনিটে ডান পায়ের জোরালো শটে ভুটানের গোলরক্ষককে পরাস্ত করেন ইব্রাহিম। তার এই একমাত্র গোলটিই শেষ পর্যন্ত দলের জয় নিশ্চিত করে।

এই জয়ে 'এ' গ্রুপ থেকে গুরুত্বপূর্ণ তিন পয়েন্ট অর্জন করে সেমিফাইনালের পথে এক ধাপ এগিয়ে গেল বাংলাদেশ দল।

এইচএন
আরও পড়ুন
সর্বশেষপঠিত