এশিয়া কাপে ভরাডুবির পর গতকাল আফগানিস্তানের বিপক্ষে সিরিজের প্রথম টি-টোয়েন্টি ম্যাচে জয় পেয়েছে বাংলাদেশ দল।
শুক্রবার (০৩ অক্টোবর) সিরিজ জয় নিশ্চিত করার লক্ষ্যে রাত সাড়ে ৮টায় দ্বিতীয় টি-টোয়েন্টিতে মুখোমুখি হবে এই দুই দল।
তবে সিরিজের প্রথম টি-টোয়েন্টি ম্যাচে যে খুব একটা ভালো করতে পেরেছে টাইগাররা, এমনিও নয়। তাই ক্রীড়াপ্রেমীদের মনে ঘুরপাক খাচ্ছে কেমন হতে পারে বাংলাদেশ দলের আজকের একাদশ?
সিরিজের প্রথম ম্যাচে ওপেনিংয়ে দারুণ ব্যাটিং করেছেন তামিম এবং ইমন। আজও ওপেনিংয়ে তাদেরই দেখা যাবে। সেক্ষেত্রে তিনে নামবেন সাইফ।
এদিকে মিডল অর্ডারকে শক্তিশালী করতে দলে ফিরতে পারেন তাওহীদ হৃদয়। সেক্ষেত্রে কপাল পুড়তে পারে শামীমের। সর্বশেষ তিন ম্যাচে দুটিতে শূন্যতে ফিরেছেন এই বাঁহাতি। নুরুল দলের জয়ে ভূমিকা রাখায় আজ তাকে হয়তো দলে দেখা যেতে পারে। এছাড়া, স্পিনার হিসেবে পারফরম্যান্স বিবেচনায় নাসুম আহমেদ ও রিশাদ হোসেনের আজও খেলার সম্ভাবনা বেশি। তবে কোচ হয়তো আজ কিছু পেসারকে বিশ্রামে রাখতে পারেন।
বাংলাদেশের সম্ভাব্য একাদশঃ তানজিদ হাসান, পারভেজ হোসেন, সাইফ হাসান, শামীম হোসেন/তাওহীদ হৃদয়, জাকের আলী (অধিনায়ক), নাসুম আহমেদ, রিশাদ হোসেন, মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ/শরীফুল ইসলাম ও তানজিম হাসান।
তবে এই সিরিজকে ঘিরে বেশ সরব হয়ে উঠেছেন নেটিজেনরা। তারা সামাজিক যোগাযোগ মাধ্যমে বাংলাদেশ দলকে শুভকামনা জানালেও এশিয়া কাপের ভরাডুবি নিয়ে বেশ আলোচনায় রেখেছেন।