ফিফা বিশ্বকাপের চূড়ান্ত সময়সূচি

অবশেষে দরজায় কড়া নাড়ছে বিশ্ব ফুটবলের সবচেয়ে বড় আসর ‘ফিফা বিশ্বকাপ ২০২৬’। গত ৩১ মার্চ রাতে ইউরোপিয়ান ও আন্তমহাদেশীয় প্লে-অফের লড়াই শেষ হওয়ার মাধ্যমে টুর্নামেন্টে অংশ নিতে যাওয়া মোট ৪৮টি দল চূড়ান্ত হয়ে গেছে। দলগুলো চূড়ান্ত হওয়ার পাশাপাশি বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা প্রকাশ করেছে টুর্নামেন্টের চূড়ান্ত গ্রুপিং এবং পূর্ণাঙ্গ সময়সূচি।

আগামী ১১ জুন রাতে মেক্সিকো সিটিতে স্বাগতিক মেক্সিকো ও দক্ষিণ আফ্রিকার মধ্যকার ম্যাচ দিয়ে পর্দা উঠবে এই মহোৎসবের। এরপর ২৮ জুন শেষ হবে প্রথম পর্বের গ্রুপ ম্যাচ এবং ওই দিন থেকেই শুরু হয়ে যাবে নকআউট পর্বের রোমাঞ্চ। ৩২ দলের নকআউট পর্ব, শেষ ১৬, কোয়ার্টার ফাইনাল ও সেমিফাইনালের দীর্ঘ লড়াই পেরিয়ে আগামী ১৯ জুলাই ফাইনাল ম্যাচের মধ্য দিয়ে পর্দা নামবে এই বিশ্বযজ্ঞের।

একনজরে বিশ্বকাপের ১২টি গ্রুপ

৪৮টি দলকে মোট ১২টি গ্রুপে ভাগ করা হয়েছে। প্রতি গ্রুপে থাকছে ৪টি করে দল:

  • গ্রুপ ‘এ’: মেক্সিকো, দক্ষিণ আফ্রিকা, দক্ষিণ কোরিয়া, চেক প্রজাতন্ত্র।

  • গ্রুপ ‘বি’: কানাডা, বসনিয়া, কাতার, সুইজারল্যান্ড।

  • গ্রুপ ‘সি’: ব্রাজিল, মরক্কো, হাইতি, স্কটল্যান্ড।

  • গ্রুপ ‘ডি’: যুক্তরাষ্ট্র, প্যারাগুয়ে, অস্ট্রেলিয়া, তুরস্ক।

  • গ্রুপ ‘ই’: জার্মানি, কুরাসাও, আইভরিকোস্ট, ইকুয়েডর।

  • গ্রুপ ‘এফ’: নেদারল্যান্ডস, জাপান, সুইডেন, তিউনিসিয়া।

  • গ্রুপ ‘জি’: বেলজিয়াম, মিসর, ইরান, নিউজিল্যান্ড।

  • গ্রুপ ‘এইচ’: স্পেন, কেপভার্দে, সৌদি আরব, উরুগুয়ে।

  • গ্রুপ ‘আই’: ফ্রান্স, সেনেগাল, ইরাক, নরওয়ে।

  • গ্রুপ ‘জে’: আর্জেন্টিনা, আলজেরিয়া, অস্ট্রিয়া, জর্ডান।

  • গ্রুপ ‘কে’: পর্তুগাল, গণপ্রজাতন্ত্রী কঙ্গো, উজবেকিস্তান, কলম্বিয়া।

  • গ্রুপ ‘এল’: ইংল্যান্ড, ক্রোয়েশিয়া, ঘানা, পানামা।

গ্রুপ পর্বের হাইভোল্টেজ ম্যাচ ও সূচি (বাংলাদেশ সময়)

গ্রুপ পর্বের কিছু আকর্ষণীয় ও গুরুত্বপূর্ণ ম্যাচের সময়সূচি নিচে দেওয়া হলো:

তারিখগ্রুপম্যাচভেন্যুবাংলাদেশ সময়
১১ জুনগ্রুপ ‘এ’মেক্সিকো – দক্ষিণ আফ্রিকামেক্সিকো সিটিরাত ১টা
১৩ জুনগ্রুপ ‘ডি’যুক্তরাষ্ট্র – প্যারাগুয়েলস অ্যাঞ্জেলেসসকাল ৭টা
১৪ জুনগ্রুপ ‘সি’ব্রাজিল – মরক্কোনিউইয়র্ক–নিউজার্সিভোর ৪টা
১৪ জুনগ্রুপ ‘ই’জার্মানি – কুরাসাওহিউস্টনরাত ১১টা
১৪ জুনগ্রুপ ‘এফ’নেদারল্যান্ডস – জাপানডালাররাত ২টা
১৫ জুনগ্রুপ ‘এফ’সুইডেন – তিউনিসিয়ামন্তেরেইসকাল ৮টা
১৭ জুনগ্রুপ ‘জে’আর্জেন্টিনা – আলজেরিয়াকানসাস সিটিসকাল ৭টা
১৭ জুনgroup 'কে'পর্তুগাল – কঙ্গোহিউস্টনরাত ১১টা
১৭ জুনগ্রুপ ‘এল’ইংল্যান্ড – ক্রোয়েশিয়াডালাররাত ২টা
২০ জুনগ্রুপ ‘সি’ব্রাজিল – হাইতিফিলাডেলফিয়াসকাল ৭টা
২২ জুনগ্রুপ ‘জে’আর্জেন্টিনা – অস্ট্রিয়াডালাররাত ১১টা
২৫ জুনগ্রুপ ‘সি’স্কটল্যান্ড – ব্রাজিলমায়ামিভোর ৪টা
২৫ জুনগ্রুপ ‘ই’ইকুয়েডর – জার্মানিনিউইয়র্ক–নিউজার্সিরাত ২টা
২৮ জুনগ্রুপ ‘জে’জর্ডান – আর্জেন্টিনাডালারসকাল ৮টা

নকআউট পর্বের সময়সূচি

গ্রুপ পর্বের বাধা টপকে দলগুলো প্রবেশ করবে বাঁচা-মরার নকআউট পর্বে। রাউন্ড অব ৩২ থেকে শুরু করে ফাইনাল পর্যন্ত ম্যাচের সময়সূচি একনজরে দেখে নেওয়া যাক:

  • দ্বিতীয় রাউন্ড (শেষ ৩২): ২৮ জুন থেকে ৪ জুলাই পর্যন্ত প্রতিদিন ৩ থেকে ৪টি করে ম্যাচ অনুষ্ঠিত হবে।

  • তৃতীয় রাউন্ড (শেষ ১৬): ৪ জুলাই থেকে শুরু হয়ে এই পর্বের খেলা চলবে ৭ জুলাই পর্যন্ত।

  • কোয়ার্টার ফাইনাল: শেষ আটের জমজমাট লড়াই শুরু হবে ৯ জুলাই (রাত ২টা, বোস্টন) এবং শেষ হবে ১২ জুলাই (সকাল ৭টা, কানসাস)।

  • সেমিফাইনাল: প্রথম সেমিফাইনাল অনুষ্ঠিত হবে ১৪ জুলাই রাত ১টায় ডালাসে এবং দ্বিতীয় সেমিফাইনাল হবে ১৫ জুলাই রাত ১টায় আটলান্টায়।

  • তৃতীয় স্থান নির্ধারণী: ফাইনালে উঠতে ব্যর্থ হওয়া দুই দলের ব্রোঞ্জ মেডেলের লড়াই হবে ১৮ জুলাই রাত ৩টায়, মায়ামিতে।

  • ফাইনাল: বিশ্বসেরা হওয়ার চূড়ান্ত মহারণ অনুষ্ঠিত হবে ১৯ জুলাই, রাত ১টায়, নিউইয়র্ক-নিউজার্সির ঐতিহাসিক ভেন্যুতে।

বিশ্বকাপের এই সূচি প্রকাশের পর থেকেই ফুটবলপ্রেমীদের মাঝে উন্মাদনা তুঙ্গে পৌঁছেছে। এখন শুধু মাঠে বল গড়ানোর অপেক্ষা।