বিশ্বকাপে শেষ ষোলোেত কে কার মুখোমুখি

কলম্বিয়া–ঘানা ম্যাচের মধ্য দিয়ে শেষ হয়েছে বিশ্বকাপের শেষ ৩২ দলের রাউন্ডের সব ম্যাচ। এর মধ্য দিয়ে চূড়ান্ত হয়েছে শেষ ষোলোতে ওঠা ১৬টি দলের তালিকা।

শনিবার (৪ জুলাই) রাত ১১টায় কানাডা ও মরক্কোর ম্যাচ দিয়ে শুরু হবে কোয়ার্টার ফাইনালের লড়াই। এরপর একে একে মাঠে নামবে বাকি দলগুলো। শেষ ষোলোর প্রতিটি ম্যাচই হবে বাঁচা-মরার লড়াই, যেখানে হারলেই শেষ হবে বিশ্বকাপ অভিযান।

শেষ ষোলোর সূচি

  • কানাডা বনাম মরক্কো — শনিবার (৪ জুলাই), রাত ১১টা
  • প্যারাগুয়ে বনাম ফ্রান্স — রোববার (৫ জুলাই), রাত ৩টা
  • ব্রাজিল বনাম নরওয়ে — রোববার (৫ জুলাই), রাত ২টা
  • মেক্সিকো বনাম ইংল্যান্ড — সোমবার (৬ জুলাই), ভোর ৬টা
  • পর্তুগাল বনাম স্পেন — সোমবার (৬ জুলাই), রাত ১টা
  • যুক্তরাষ্ট্র বনাম বেলজিয়াম — মঙ্গলবার (৭ জুলাই), ভোর ৬টা
  • আর্জেন্টিনা বনাম মিসর — মঙ্গলবার (৭ জুলাই), রাত ১০টা
  • সুইজারল্যান্ড বনাম কলম্বিয়া — মঙ্গলবার (৭ জুলাই), রাত ২টা