ইউরো চ্যাম্পিয়নশিপ

টাইব্রেকারে সুইজারল্যান্ডকে হারিয়ে সেমিতে ইংল্যান্ড

টাইব্রেকারে সুইজারল্যান্ডকে হারিয়ে ইউরোর সেমিফাইনালের টিকিট নিশ্চিত করেছে ইংল্যান্ড। এই ম্যাচে ইংলিশদের জয়ের নায়ক গোলরক্ষক জর্ডান পিকফোর্ড।

শনিবার (৭ জুলাই) ডুসেলডর্ফে ইউরো চ্যাম্পিয়নশিপের তৃতীয় কোয়ার্টার-ফাইনালে নির্ধারিত ও অতিরিক্ত সময়ের খেলা শেষ হয় ১-১ সমতায়। এরপর টাইব্রেকারে ৫-৩ গোলে জেতে গত আসরের রানার্সআপরা।

ইংল্যান্ড প্রথম শটে গোল করলেও সুইজারল্যান্ডের প্রথম শট ফিরিয়ে দেন পিকফোর্ড। এরপর টানা ৪ শটে ইংলিশরা গোল করলে পঞ্চম শট মারার সুযোগই পায়নি সুইজারল্যান্ড।

সেমিফাইনালে গ্যারেথ সাউথগেটের দলের প্রতিপক্ষ হবে নেদারল্যান্ডস-তুরস্ক ম্যাচের বিজয়ী দল। সূত্র: গোল ডটকম