আগস্ট মাসের জন্য ভোক্তা পর্যায়ে জ্বালানি তেলের বিদ্যমান মূল্য অপরিবর্তিত রেখেছে সরকার। অপরিবর্তিত মূল্যহার অনুযায়ী প্রতি লিটার অকটেন ১৪৫ টাকা, পেট্রোল ১৪০ টাকা, কেরোসিন ১৩৫ টাকা ও ডিজেল ১১৫ টাকা রাখা হয়েছে।
বৃহস্পতিবার (৩০ জুলাই) জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, পরিবর্তিত মূল্য আগামী ১ আগস্ট থেকে কার্যকর হবে।
এর আগে গত জুন ও জুলাই মাসের জন্য প্রতি লিটার অকটেন ১৪৫ টাকা, পেট্রোল ১৪০ টাকা, কেরোসিন ১৩৫ টাকা ও ডিজেলের মূল্য ১১৫ টাকা নির্ধারণ করা হয়েছিল।