আজকের বাজারে সোনার দাম কতো?

দেশের বাজারে সর্বশেষ নির্ধারিত দামেই শুক্রবার (১৮ সেপ্টেম্বর) বিক্রি হচ্ছে স্বর্ণ। গত শনিবার দাম বাড়ানোর পর বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) আর কোনো নতুন মূল্য নির্ধারণ করেনি। ফলে ছুটির দিনেও ২২ ক্যারেটের এক ভরি ভালো মানের স্বর্ণ কিনতে ভ্যাটসহ গুনতে হচ্ছে ২ লাখ ৩২ হাজার ৯৩০ টাকা।

স্থানীয় বাজারে তেজাবী স্বর্ণের দাম বাড়ার পর গত শনিবার স্বর্ণের দাম সমন্বয় করে বাজুস। ওই দফায় ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ১ হাজার ৫০ টাকা বাড়ানো হয়। নতুন মূল্য ওইদিন সকাল ১০টা থেকে কার্যকর হয়।

বাজুসের নির্ধারিত নতুন মূল্য অনুযায়ী, ২১ ক্যারেটের এক ভরি সোনার দাম ১ হাজার ৫০ টাকা বেড়ে দাঁড়িয়েছে ২ লাখ ২২ হাজার ৪৯১ টাকা। ১৮ ক্যারেটের এক ভরি সোনার দাম ৯৩৩ টাকা বাড়িয়ে করা হয়েছে ১ লাখ ৯১ হাজার ৫৬ টাকা। আর সনাতন পদ্ধতির এক ভরি স্বর্ণের দাম ৭৫৮ টাকা বাড়িয়ে নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৫৬ হাজার ৬৪ টাকা।

এর আগে গত শুক্রবার ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম ২ হাজার ১৫৮ টাকা কমিয়েছিল বাজুস। তখন ভালো মানের স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছিল ২ লাখ ৩১ হাজার ৮৮০ টাকা। একই সময়ে ২১ ক্যারেটের এক ভরি ২ লাখ ২১ হাজার ৪৪১ টাকা, ১৮ ক্যারেটের এক ভরি ১ লাখ ৯০ হাজার ১২৩ টাকা এবং সনাতন পদ্ধতির এক ভরি স্বর্ণ ১ লাখ ৫৫ হাজার ৩০৬ টাকা নির্ধারণ করা হয়।

এর আগে ৯ সেপ্টেম্বর ২২ ক্যারেটের সোনার দাম ১ হাজার ১০৮ টাকা কমানো হয়েছিল। ওই সময় প্রতি ভরির দাম ছিল ২ লাখ ৩৪ হাজার ৩৮ টাকা। ২১ ক্যারেটের দাম ১ হাজার ৪৯ টাকা কমিয়ে ২ লাখ ২৩ হাজার ৫৪১ টাকা, ১৮ ক্যারেটের দাম ৯৩৩ টাকা কমিয়ে ১ লাখ ৯১ হাজার ৯৩১ টাকা এবং সনাতন পদ্ধতির দাম ৭০০ টাকা কমিয়ে ১ লাখ ৫৬ হাজার ৮২২ টাকা নির্ধারণ করা হয়েছিল।