যুদ্ধের আশঙ্কা কমায় তেলের বাজারে ধস

তেলের বাজারে বড় ধরনের দরপতনের খবর পাওয়া গেছে। মধ্যপ্রাচ্যে সম্ভাব্য যুদ্ধের আশঙ্কা কমে যাওয়ায় বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম আশঙ্কাজনকভাবে কমেছে।

প্রতি ব্যারেল তেলের দাম প্রায় ১০ ডলার পর্যন্ত নেমে গেছে। সাম্প্রতিক সময়ে এটিকে একটি বড় রেকর্ড হিসেবে দেখা হচ্ছে।

এদিকে, আমেরিকার সাথে দ্রুততম সময়ে সমঝোতায় পৌঁছাতে ইচ্ছুক ইরান। কূটনৈতিক সমাধানের মাধ্যমে ওয়াশিংটনের সাথে চুক্তি করার ইঙ্গিত দিয়েছে দেশটি।

সামাজিক মাধ্যম 'ট্রুথ সোশ্যাল'-এ দেওয়া এক বার্তায় মার্কিন প্রেসিডেন্ট এই তথ্য নিশ্চিত করেছেন। তেলের দাম কমে যাওয়ার বিষয়টিকেও তিনি ইতিবাচকভাবে তুলে ধরেন।

তিনি আরও উল্লেখ করেন যে, ইরান অনতিবিলম্বে আলোচনা সম্পন্ন করে একটি চূড়ান্ত চুক্তিতে পৌঁছাতে চায়। খুব শীঘ্রই এই মীমাংসা বাস্তবায়িত হতে পারে।