সাতক্ষীরা প্রতিনিধি: আসন্ন রমজানে নিত্যপণ্যের ন্যায্য দাম নিশ্চিত করার সাতক্ষীরায় অভিযান অব্যাহত রেখেছে ভ্রাম্যমাণ আদালত।
রোববার (১৯ মার্চ) ভোমরা স্থলবন্দর এলাকার পেঁয়াজের গুদামে অভিযান চালান নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল আমিন। এসময় পেঁয়াজ মজুদ রাখার অভিযোগে শুভ এন্টারপ্রাইজকে ১০ হাজার টাকা, রাফসান এন্টারপ্রাইজকে ২৫ হাজার টাকা, এস আর এন্টারপ্রাইজকে ১৫ হাজার টাকা জরিমানা করেন। এছাড়া নিশি এন্টারপ্রাইজের মালিক খোরশেদ আলমের কাছ থেকে মুচলেকা নেয় ভ্রাম্যমান আদালত।
এ সময় উপস্থিত ছিলেন ভোক্তা অধিদপ্তরের সহকারী পরিচালক নাজমুল হাসান, র্যাব ৬ সাতক্ষীরা ক্যাম্পের কোম্পানি কমান্ডার মেজর গালিব, কৃষি বিপণন কর্মকর্তা এস এম আব্দুল্লাহ, বিজিবি ভোমরা ক্যাম্প কমান্ডার শামীম হোসেনসহ আইনশৃঙ্খলা রাক্ষাকারী বাহিনীর সদস্য।