ইতিহাসে সর্বোচ্চ রেমিট্যান্স এলো মার্চে

আপডেট : ০১ এপ্রিল ২০২৬, ০৮:১১ পিএম

দেশের ইতিহাসে প্রবাসী আয়ে (রেমিট্যান্স) সব রেকর্ড ভেঙে নতুন উচ্চতায় পৌঁছেছে বাংলাদেশ। চলতি বছরের মার্চ মাসে প্রবাসীরা পাঠিয়েছেন ৩ দশমিক ৭৫ বিলিয়ন (৩৭৫ কোটি ৫০ লাখ) মার্কিন ডলার। বাংলাদেশ ব্যাংক বুধবার (১ এপ্রিল)  এ সংক্রান্ত তথ্য প্রকাশ করেছে।

এর আগে ২০২৫ সালের মার্চে ৩ দশমিক ২৯ বিলিয়ন ডলারের রেমিট্যান্স আসার রেকর্ডটি ছিল এক মাসে সর্বোচ্চ। 

মাত্র এক বছরের ব্যবধানে সেই রেকর্ড ভেঙে নতুন মাইলফলক স্পর্শ করল বাংলাদেশ। এ ছাড়া গত বছরের ডিসেম্বর মাসে প্রবাসীরা ৩ দশমিক ২২ বিলিয়ন ডলার পাঠিয়েছিলেন, যা বর্তমানে তৃতীয় সর্বোচ্চ অবস্থান।

AHA
আরও পড়ুন