১২ কেজির সিলিন্ডার ১১৭৮ টাকা

এলপিজির দাম কমল

নিজস্ব প্রতিবেদক: ভোক্তাপর্যায়ে ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ২৪৪ টাকা কমিয়ে এক হাজার ১৭৮ টাকা নির্ধারণ করা হয়েছে। এর আগে ছিল এক হাজার ৪২২ টাকা।

রোববার (২ এপ্রিল) নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) সংবাদ সম্মেলন করে নতুন এ মূল্য নির্ধারণের ঘোষণা দেয়।

নতুন দাম ঘোষণা করে বিইআরসির চেয়ারম্যান মো. নুরুল আমিন বলেন, ‘আন্তর্জাতিক বাজারে দাম কমায় দেশের বাজারে দাম কমানো হয়েছে।’

ঘোষণায় বলা হয়, বেসরকারি এলপিজির রিটেইলার পয়েন্টে ভোক্তা পর্যায়ে মূসকসহ মূল্য প্রতি কেজি ১ হাজার ১৭৮ টাকা। এ ছাড়া সাড়ে ৫, সাড়ে ১২, ১৫, ১৬, ১৮, ২০, ২২, ২৫, ৩০, ৩৩, ৩৫ এবং ৪৫ কেজি সিলিন্ডারের দামও কমানো হয়েছে।

#কেকে/এসএ