ওমানে যুক্তরাষ্ট্র-ইরান বৈঠক : আলোচনায় থাকছে যেসব শর্ত!

মধ্যপ্রাচ্যের চলমান অস্থিরতা কমাতে আগামীকাল ওমানের রাজধানী মাস্কাটে একটি গুরুত্বপূর্ণ আলোচনায় বসতে যাচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র ও ইরান। এদিকে তুরস্ক, মিসর এবং কাতারের মধ্যস্থতায় এই আলোচনার একটি খসড়া প্রস্তাব তৈরি করা হয়েছে।

​প্রস্তাবিত চুক্তিতে ইরানের জন্য যা থাকছে-

​১) ইউরেনিয়াম সমৃদ্ধকরণ বন্ধ: ইরানকে আগামী ৩ বছর ইউরেনিয়াম সমৃদ্ধকরণ পুরোপুরি বন্ধ রাখতে হবে। ৩ বছর পর তারা মাত্র ১.৫% হারে এটি করার সুযোগ পাবে।

​২) মজুত স্থানান্তর: বর্তমানে ইরানের কাছে থাকা ৬০% সমৃদ্ধ ৪৪০ কেজি ইউরেনিয়াম তৃতীয় কোনো দেশে পাঠিয়ে দিতে হবে।

৩) ​অস্ত্র ও প্রযুক্তি সহায়তা বন্ধ: হিজবুল্লাহ কিংবা হুতির মতো সশস্ত্র গোষ্ঠীগুলোকে কোনো ধরণের অস্ত্র বা প্রযুক্তি প্রদান করা যাবে না।

৪) মিসাইল নিয়ে কড়াকড়ি: ইরানকে ব্যালিস্টিক মিসাইল ব্যবহার বন্ধের প্রতিশ্রুতি দিতে হবে। অন্যদিকে, যুক্তরাষ্ট্র চাইছে ইরান তাদের মিসাইলের উৎপাদন ও পাল্লা (Range) কমিয়ে আনুক।

​সূত্র অনুযায়ী, উভয় দেশের মধ্যে একটি 'আগ্রাসন বিরোধী' চুক্তির প্রস্তাবও দেওয়া হয়েছে। যদিও এই কঠিন শর্তগুলো নিয়ে তেহরান বা ওয়াশিংটন এখন পর্যন্ত চূড়ান্ত কোনো প্রতিক্রিয়া জানায়নি। মধ্যপ্রাচ্যের স্থিতিশীলতায় এই আলোচনার ফলাফল কী হয়, সেদিকেই তাকিয়ে আছে বিশ্ব।