ইরান-ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের মধ্যকার চলমান সংঘাতের প্রভাবে সৃষ্ট সংকটে টোকিও শেয়ারবাজারে অস্থিরতা অব্যাহত রয়েছে।
সোমবার (১৬ মার্চ) টানা তৃতীয় দিনের মতো জাপানের প্রধান শেয়ারসূচক ‘নিক্কেই’ (Nikkei)-তে বড় ধরনের পতন লক্ষ্য করা গেছে। মধ্যাহ্নকালীন বিরতি পর্যন্ত নিক্কেই ২২৫ ইনডেক্স ১.৩ শতাংশ কমে ৫৩,১৩৮.৪২ পয়েন্টে দাঁড়িয়েছে। একই সময়ে টপিক্স (Topix) সূচকটিও ০.৭ শতাংশ কমে ৩,৬০২.৭১ পয়েন্টে নেমেছে।
এর আগে গত ২৮ ফেব্রুয়ারি ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলা শুরু হওয়ার পর থেকে জাপানের পুঁজিবাজার ক্রমাগত চাপের মুখে রয়েছে। পরিসংখ্যান অনুযায়ী, এই যুদ্ধের প্রভাবে গত কয়েক দিনে নিক্কেই সূচকের প্রায় ৯ শতাংশের বেশি পতন ঘটেছে। বিনিয়োগকারীদের ম
এদিকে, মুদ্রাবাজারে জাপানি ইয়েনের মানও আশঙ্কাজনকভাবে কমেছে। বর্তমানে ডলারের বিপরীতে ইয়েনের মান ১৬০-এর কাছাকাছি পৌঁছেছে, যা একটি মনস্তাত্ত্বিক সীমা হিসেবে বিবেচিত। জাপানের অর্থমন্ত্রী সাতসুকি কাতায়ামা জানিয়েছেন, আর্থিক বাজারের স্থিতিশীলতা রক্ষায় সরকার প্রয়োজনে যেকোনো কঠোর ও চূড়ান্ত পদক্ষেপ নিতে প্রস্তুত রয়েছে।