ইউক্রেনের ৩৮৯ ড্রোন ভূপাতিত : রাশিয়া

ইউক্রেনের রাতের অভিযানের ৩৮৯টি ড্রোন ভূপাতিত করার দাবি করেছে রাশিয়ার সামরিক বাহিনী। 

বুধবার (২৫ মার্চ) সামরিক বাহিনীর এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।

সামরিক বাহিনী জানায়, ইউক্রেন সীমান্তবর্তী রুশ অঞ্চলগুলো এই হামলার প্রধান লক্ষ্য ছিল। এ ছাড়া মস্কো ও উত্তর-পশ্চিমাঞ্চলীয় লেনিনগ্রাদ এলাকাও ইউক্রেন বাহিনীর লক্ষ্যবস্তুতে ছিল।