ইউক্রেন সংকটের মূলে পশ্চিমা সম্প্রসারণবাদ: রুশ পররাষ্ট্রমন্ত্রী

আপডেট : ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫৮ এএম

ইউক্রেন সংকটের জন্য পশ্চিমা বিশ্বের সম্প্রসারণবাদী নীতিকে দায়ী করেছেন রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ। 

 

তিনি বলেছেন, বহুমেরু বিশ্বব্যবস্থা শক্তিশালী করার প্রক্রিয়া পশ্চিমা অভিজাতদের কাছ থেকে কঠোরভাবে বাধাগ্রস্ত হচ্ছে। 

 

বুধবার (১৬ সেপ্টেম্বর) রাশিয়ার ইয়েকাতেরিনবুর্গে অনুষ্ঠিত ‘ইন্টারন্যাশনাল ফেস্টিভ্যাল অব ইয়ুথ-২০২৬’ এ অংশগ্রহণকারীদের উদ্দেশে দেওয়া ভাষণে তিনি এ মন্তব্য করেন।

 

ল্যাভরভ বলেন, ইউক্রেন সংকট সেই ধারার সঙ্গে যুক্ত, যারা এই বছর একাই নিজেদের অধরা আধিপত্য রক্ষার নামে ভেনেজুয়েলায় অভিযান চালিয়েছে, বৈধভাবে নির্বাচিত প্রেসিডেন্টকে অপহরণ করেছে, ইরানের সর্বোচ্চ নেতা ও তার পরিবারের সদস্যদের হত্যা করেছে এবং সাধারণভাবে অবশ্যই ইসলামি প্রজাতন্ত্রের বিরুদ্ধে সশস্ত্র আগ্রাসন চালিয়েছে।

 

রুশ পররাষ্ট্রমন্ত্রী আরও বলেন, বহুমেরু বিশ্বব্যবস্থা শক্তিশালী করার প্রক্রিয়া পশ্চিমা অভিজাতদের কাছ থেকে কঠোর প্রতিরোধের সম্মুখীন হচ্ছে। যা ঘটছে তা নিজেদের আধিপত্যের জন্য হুমকি হিসেবে দেখতে থাকে; যে আধিপত্য তারা দাসত্ব ও ঔপনিবেশিক যুগে অর্ধ সহস্রাব্দ ধরে ভোগ করেছে। কিন্তু তারা সবচেয়ে নির্লজ্জ পদ্ধতি অবলম্বন করে এই অধরা আধিপত্য ধরে রাখার চেষ্টা চালিয়ে যাচ্ছে, যার মধ্যে রয়েছে অবৈধ একতরফা নিষেধাজ্ঞা, সরাসরি চাপ, অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ এবং সংঘাত উসকে দেওয়া।

 

ফেস্টিভ্যালে বিশ্বের ১৯১টি দেশের ১০ হাজারের বেশি যুব প্রতিনিধি, খাতভিত্তিক বিশেষজ্ঞ ও পেশাজীবী, বক্তা, গবেষক, উদ্যোক্তা এবং গণমাধ্যমকর্মী অংশ নিচ্ছেন। ‘ফলো ইওর ড্রিমস’ বা ‘তোমার স্বপ্নকে অনুসরণ করো’ প্রতিপাদ্যে আয়োজিত এবারের আসরে বাংলাদেশ থেকে ৭০ জন যুব প্রতিনিধি আমন্ত্রণ পেয়েছেন। এ ছাড়া ১৪ থেকে ১৭ বছর বয়সি কিশোর-কিশোরীরাও উৎসবে অংশ নিচ্ছে।

 

আন্তর্জাতিক এই যুব সমাবেশে রুশ পররাষ্ট্রমন্ত্রীর বক্তব্যকে ঘিরে ইতোমধ্যে বিভিন্ন দেশের প্রতিনিধিদের মধ্যে আলোচনা শুরু চলছে। উৎসব চলবে আগামমিকাল পর্যন্ত।  এতে তরুণদের জন্য বিভিন্ন সেশন, সাংস্কৃতিক অনুষ্ঠান ও নেটওয়ার্কিং ইভেন্টের আয়োজন করা হয়েছে।

এইচএন
আরও পড়ুন