ডোনাল্ড ট্রাম্প

ইরান যুদ্ধে ‘অসহযোগী’ আচরণ করেছে ফ্রান্স 

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের বিরুদ্ধে যুদ্ধে যোগ দিতে অস্বীকৃতি জানানো দেশগুলোর বিরুদ্ধে আবারও ক্ষোভ প্রকাশ করেছেন।

সামাজিক যোগাযোগমাধ্যমে ফ্রান্সকে লক্ষ্য করে ট্রাম্প এক বার্তায় বলেন, রসদ বহনকারী বিমানগুলোকে আকাশসীমা ব্যবহার করতে না দিয়ে ফ্রান্স ‘খুবই অসহযোগী’ আচরণ করেছে।

হরমুজ প্রণালিতে সামরিক অভিযানে অংশ নিতে অনীহার কারণে ট্রাম্প প্রায়ই ইউরোপীয় দেশ ও তাদের নেতাদের কঠোরভাবে সমালোচনা করে আসছেন।