ডোনাল্ড ট্রাম্প

যুক্তরাষ্ট্র তেল থেকে কিনুন, আমাদের প্রচুর আছে

আপডেট : ০১ এপ্রিল ২০২৬, ০২:০৮ এএম

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের বিরুদ্ধে যুদ্ধে যোগ দিতে অস্বীকৃতি জানানো দেশগুলোর বিরুদ্ধে আবারও ক্ষোভ প্রকাশ করেছেন।

সামাজিক যোগাযোগমাধ্যমে ট্রাম্প লিখেন, যেসব দেশ ইরানের নেতৃত্ব অপসারণে জড়াতে অস্বীকৃতি জানিয়েছে ও হরমুজ প্রণালির কারণে জেট জ্বালানি পেতে পারছে না, যেমন যুক্তরাজ্য। তাদের জন্য আমার দুইটা পরামর্শ। এক, যুক্তরাষ্ট্র থেকে কিনুন, আমাদের কাছে প্রচুর আছে। দুই, কিছু দেরিতে হলেও সাহস জোগাড় করুন, প্রণালিতে যান এবং সরাসরি নিয়ে নিন।

ফ্রান্সকে লক্ষ্য করে ট্রাম্প এক বার্তায় বলেন, রসদ বহনকারী বিমানগুলোকে আকাশসীমা ব্যবহার করতে না দিয়ে ফ্রান্স ‘খুবই অসহযোগী’ আচরণ করেছে।

হরমুজ প্রণালিতে সামরিক অভিযানে অংশ নিতে অনীহার কারণে ট্রাম্প প্রায়ই ইউরোপীয় দেশ ও তাদের নেতাদের কঠোরভাবে সমালোচনা করে আসছেন।

HN
আরও পড়ুন