ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি বলেছেন, বেসামরিক অবকাঠামোর ওপর যুক্তরাষ্ট্রের হামলা দেশের ‘নৈতিক পতন’ এর বার্তা বহন করে।
তিনি বলেন, বেসামরিক লক্ষ্যবস্তুতে হামলা চালিয়ে তারা ইরানকে পিছু হটাতে পারবে না।
এক্স বার্তায় ক্ষতিগ্রস্ত একটি সেতুর ছবি শেয়ার করে তিনি জানান, ‘বেসামরিক অবকাঠামোতে হামলা, নির্মাণাধীন সেতুগুলোতে আক্রমণ দিয়ে ইরানকে আত্মসমর্পণে বাধ্য করা সম্ভব নয়। এই ধরনের কর্মকাণ্ড শত্রুর পরাজয় এবং নৈতিক পতনের বার্তা দেয়।’
এর আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও পোস্ট করে জানিয়েছেন, ইরানের সবচেয়ে বড় সেতুটি হামলায় ধ্বংস হয়ে গেছে।
তিনি আরও বলেন, ‘বেশি দেরি হওয়ার আগে’ ইরানের উচিত যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি করতে রাজি হওয়া। সূত্র: আল জাজিরা