ইসরায়েলকে কোনো অস্ত্র দেবে না ফ্রান্স

ইরানকে ঘিরে চলমান উত্তেজনার প্রেক্ষাপটে ইসরায়েলকে কোনো আক্রমণাত্মক অস্ত্র দেবে না সাফ জানিয়ে দিয়েছে ফ্রান্স। 

রোববার প্রেসটিভির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

ফরাসি প্রতিরক্ষামন্ত্রী ক্যাথরিন ভোত্রাঁ এক সামাজিক যোগাযোগমাধ্যম পোস্টে বলেন, “না, ফ্রান্স ইসরাইলকে অস্ত্র সরবরাহ করছে না।

তিনি উল্লেখ করেন, ফ্রান্স কিছু উপাদান বিক্রির অনুমতি দিয়েছে, যা বিমান প্রতিরক্ষা ব্যবস্থায় ব্যবহৃত হয়। যেমন, আয়রন ডোমে ব্যবহারের জন্য প্রজেক্টাইল। সে সঙ্গে কিছু সরঞ্জাম রয়েছে যার একটি অংশ ফরাসি সশস্ত্র বাহিনীর প্রয়োজনেও ব্যবহৃত হয়।

এর কয়েকদিন আগেই ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল মাখোঁ জানান, যুক্তরাষ্ট্র ও ইসরাইলের পক্ষ নিয়ে ইরানের বিরুদ্ধে কোনো আগ্রাসনে অংশ নেবে না ফ্রান্স।