ডোনাল্ড ট্রাম্প

ইরান থেকে উদ্ধার মার্কিন বিমানসেনা ‘গুরুতর আহত’

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রোববার জানিয়েছেন, ইরানের অভ্যন্তর থেকে উদ্ধার করা মার্কিন বিমানসেনা ‘গুরুতর আহত’ ছিলেন। একইসাথে তিনি জানান, এ বিষয়ে তিনি পরদিন সংবাদ সম্মেলন করবেন।

ওয়াশিংটন থেকে এএফপি জানায়, ট্রাম্প তার ট্রুথ সোশ্যাল প্ল্যাটফর্মে বলেন, ‘আমরা ইরানের পাহাড়ি গভীর এলাকা থেকে গুরুতর আহত এবং অত্যন্ত সাহসী এফ-১৫ ক্রু সদস্য, কর্মকর্তাকে উদ্ধার করেছি।’

এর আগে তিনি ওই বিমানসেনাকে কেবল ‘আহত’ এবং ‘সম্পূর্ণ নিরাপদ’ বলে বর্ণনা করেছিলেন।

তিনি আরো বলেন, ‘আমি সোমবার দুপুর ১টা (১৭০০ জিএমটি) ওভাল অফিসে সামরিক কর্মকর্তাদের সাথে একটি সংবাদ সম্মেলন করব।’