দক্ষিণ লেবাননের নাবাতেহ এলাকায় ইসরায়েলি বিমান হামলায় ৩ জন নিহত হয়েছেন।
লেবাননের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ন্যাশনাল নিউজ এজেন্সি (এনএনএ) বরাত দিয়ে আল-জাজিরা এই তথ্য নিশ্চিত করেছে।
প্রতিবেদনে বলা হয়েছে, নাবাতেহ’র মায়ফাদৌন নামক স্থানে একটি আবাসিক ভবন লক্ষ্য করে এ হামলা চালায় ইসরায়েল। এতে ভবনটি পুরোপুরি ধ্বংস হয়ে যায় এবং তিনজন নিহত হন।
সাম্প্রতিক সময়ে লেবাননের দক্ষিণাঞ্চলে ইসরায়েল ও হিজবুল্লাহর মধ্যে উত্তেজনা তীব্র আকার ধারণ করেছে। বিশেষ করে নাবাতেহ এলাকাটি বেশ কিছুদিন ধরেই ইসরায়েলি বিমান হামলার নিয়মিত লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছে।
স্থানীয় সূত্রগুলো জানিয়েছে, হামলার পর এলাকাগুলোতে আতঙ্ক ছড়িয়ে পড়েছে এবং উদ্ধারকারী দলগুলো পরিস্থিতি পর্যবেক্ষণে কাজ করছে।