আঞ্চলিক কূটনৈতিক তৎপরতার মধ্যে পাকিস্তানের সামরিক নেতৃত্বের সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠক করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি। বৈঠকে তিনি পাকিস্তানের সশস্ত্র বাহিনীর প্রধান আসিম মুনির-এর সঙ্গে সাক্ষাৎ করেন।
বৈঠকের পর আরাঘচি সামাজিক মাধ্যমে জানান, পাকিস্তানে আলোচনার পর তিনি ওমান এবং রাশিয়ার উদ্দেশ্যে সফর করবেন। তার ভাষায়, এসব সফরের লক্ষ্য হলো দ্বিপাক্ষিক বিষয়গুলোতে অংশীদারদের সঙ্গে সমন্বয় করা এবং আঞ্চলিক পরিস্থিতি নিয়ে পরামর্শ করা।
শুক্রবার (২৪ এপ্রিল) রাতে পাকিস্তানে আব্বাস আরাঘচি'র নেতৃত্বে যুক্তরাষ্ট্র-ইরান শান্তিচুক্তিতে অংশ নিতে আলোচক দল তেহরান পৌঁছায়। এর আগের বৈঠকে আলোচক দলের মধ্যে ইরানের পার্লামেন্ট স্পিকার বাকের গালিবাফ থাকলেও দ্বিতীয় দফা বৈঠকে তিনি থাকছেন না।
অপর দিকে মার্কিন প্রতিনিধিদলও ইসলামাবাদের পথে রওনা হবে শিগগিরই, তবে তার আগেই ৬টি সামরিক বিমান পাকিস্তানে পৌঁছেছে। মার্কিন প্রতিনিধিদলের নেতৃত্বে দেশটির ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স ইসলামাবাদ যাবেন বলে নিশ্চিত করেছেন ট্রাম্প। সূত্র: বিবিসি