মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরানের সঙ্গে চলমান যুদ্ধ শিগগিরই শেষ হবে এবং এতে শেষ পর্যন্ত যুক্তরাষ্ট্রই বিজয়ী হবে।
ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ কথা বলেন। তিনি বলেন, ইরান যদি আলোচনায় বসতে চায়, তবে তারা যুক্তরাষ্ট্রের সঙ্গে যোগাযোগ করতে পারে।
তিনি আরও বলেন, এখন থেকে পরবর্তী আলোচনা টেলিফোনের মাধ্যমেই চলবে।
ট্রাম্প বলেন, ইরানের কিছু আলোচক যুক্তিসঙ্গত, আবার কিছু নয়। তবে আশা করি, ইরান বিচক্ষণতার সঙ্গে সিদ্ধান্ত নেবে।
তিনি উল্লেখ করেন, আলোচনায় ইরানের পারমাণবিক ইস্যুও অন্তর্ভুক্ত থাকবে।
সাক্ষাৎকারে মার্কিন প্রেসিডেন্ট পাকিস্তানের ফিল্ড মার্শাল ও প্রধানমন্ত্রীকে ‘চমৎকার’ এবং ‘সম্মানযোগ্য’ বলে অভিহিত করেন।
ওয়াশিংটনে নৈশভোজে গুলির ঘটনায় মন্তব্য করতে গিয়ে ট্রাম্প বলেন, হামলাকারীর পরিবার জানত যে, সে মানসিক সমস্যার মধ্যে ছিল। তার ম্যানিফেস্টো পড়ে মনে হয়েছে, সে একজন মানসিকভাবে বিপর্যস্ত ব্যক্তি।
তিনি আরও জানান, হামলাকারীকে দ্রুতই নিয়ন্ত্রণে আনা হয়েছে।