শুভেন্দুর কাছে হেরে গেলেন মমতা বন্দোপাধ্যায়

শুভেন্দু অধিকারীর কাছে হেরে গেলেন মমতা বন্দোপাধ্যায়। যে কেন্দ্র মমতার ‘ঘর’ বলে পরিচিত ছিল, সেই কেন্দ্রেই বিদায়ী মুখ্যমন্ত্রীকে হারালেন বিজেপি নেতা ও একদা মমতা বন্দোপাধ্যায়ের সহযোগী শুভেন্দু অধিকারী।

১৫ হাজারের বেশি ভোটে বিদায়ী মুখ্যমন্ত্রীকে পরাজিত করলেন শুভেন্দু অধিকারী।

সোমবার (৪ মে) ফলাফল ঘোষণা হওয়ার পরে কলকাতার শাখাওয়াত মেমোরিয়াল স্কুলের গণনাকেন্দ্র থেকে সার্টিফিকেট হাতে বেরিয়ে শুভেন্দু অধিকারী বললেন, ‘হিন্দুত্বের জন্য প্রাণ দেয়া কর্মীদের এই জয় উৎসর্গ করলাম, মমতা বন্দোপাধ্যায়কে হারানো খুব দরকার ছিল।’

এর আগের বিধানসভা নির্বাচনে মমতা বন্দোপাধ্যায়ের কাছেই অল্প ব্যবধানে হেরেছিলেন শুভেন্দু অধিকারী।

এই নির্বাচনে এর মধ্যেই সংখ্যাগরিষ্ঠ আসনে বিজয়ী হয়েছে বিজেপি।

রাত সাড়ে ১০টার দিকে পাওয়া তথ্যে, বিজেপি বিজয়ী হয়েছে ১৯০টি আসনে, তৃণমূল কংগ্রেস পেয়েছে ৬৪টি আসন। বিধানসভায় সংখ্যাগরিষ্ঠতার জন্য দরকার ছিল ১৪৮টি আসন। সূত্র: বিবিসি