ভারতের চলমান যুব আন্দোলন ও রাজপথের বিক্ষোভকে কেন্দ্র করে দেশটির রাজনীতি এখন উত্তপ্ত। ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং দাবি করেছেন, এই আন্দোলন মূলত ‘বাংলাদেশের আদলে সরকার পতনের’ এক গভীর চক্রান্ত।
শুক্রবার এক সংবাদ সম্মেলনে বিরোধী দল কংগ্রেসকে লক্ষ্য করে ক্ষোভ প্রকাশ করেন তিনি। রাজনাথের অভিযোগ, বিরোধী দলগুলো তরুণ সমাজকে নিজেদের রাজনৈতিক স্বার্থে ব্যবহার করে দেশে চরম অরাজকতা ও সহিংসতা সৃষ্টির পাঁতারা করছে।
তিনি স্পষ্ট জানান, এই বিক্ষোভ কোনো নির্বাচনী সংস্কারের জন্য নয়। এর একমাত্র উদ্দেশ্য হলো রাজপথের দখলের মাধ্যমে একটি নির্বাচিত গণতান্ত্রিক সরকারকে ক্ষমতাচ্যুত করা এবং দেশের মৌলিক সংবিধানকে ক্ষতিগ্রস্ত করা।
কংগ্রেস নেতা রাহুল গান্ধীর কঠোর সমালোচনা করে প্রতিরক্ষামন্ত্রী বলেন, কংগ্রেস নেতারা ‘গান্ধী’ পদবী ব্যবহারের নৈতিক অধিকার হারিয়েছেন। ‘রেজিম চেঞ্জ’ বা সরকার পরিবর্তনের পরিভাষা ব্যবহার করেই তারা নিজেদের মূল উদ্দেশ্য প্রকাশ করে দিয়েছে।
এদিকে এই বিতর্ক আরও উসকে দিয়েছে নেহা বোরা নামের এক আন্দোলনকারীর ৩৯ সেকেন্ডের একটি ভিডিও। বিজেপিপন্থী গণমাধ্যমে প্রচারিত ঐ ভিডিওতে আন্দোলনকারী তরুণী এই বিক্ষোভকে বাংলাদেশের সাম্প্রতিক আন্দোলনের সাথে তুলনা করেন।
তিনি ভারতের জেন-জি আন্দোলনকে বাংলাদেশের অভ্যুত্থানের থেকে অনুপ্রাণিত বলে বর্ণনা করেন। তবে ছড়িয়ে পড়া ঐ ভিডিওচিত্রটির সময়সূচি ও সত্যতা নিরপেক্ষ কোনো সূত্রে নিশ্চিত হওয়া যায়নি।
শাহজালাল ব্যাংকের সাবেক চেয়ারম্যান গ্রেফতার
ঢাকেশ্বরীতে মহড়া: পূজার নিরাপত্তায় রোবট নামালো ডিএমপি