ইরানি বন্দর অবরোধের অংশ হিসেবে হরমুজ প্রণালীতে এখন পর্যন্ত ৫১টি জাহাজের পথ ঘুরিয়ে দেয়া হয়েছে বলে জানিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড (সেন্টকম)।
মার্কিন বাহিনী গত এপ্রিলে জানিয়েছিল, তারা ইরানের উপকূলের দিকে যাওয়া বা সেখান থেকে আসা জাহাজগুলোকে আটকে দেবে অথবা ফিরিয়ে দেবে।
ইরানের সরকার যাতে তেল রফতানি করে মুনাফা অর্জন করতে না পারে সেটি নিশ্চিত করাই ছিল এই পদক্ষেপের মূল লক্ষ্য।
‘প্রজেক্ট ফ্রিডম’ থেকে সম্পূর্ণ আলাদা এ অভিযানটি।
গত রোববার প্রেসিডেন্ট ট্রাম্প ‘প্রজেক্ট ফ্রিডম’ এর ঘোষণা দিয়েছিলেন। যেটির উদ্দেশ্য, হরমুজ প্রণালীতে আটকে পড়া জাহাজগুলোকে নিরাপদে বের করে আনা। বিবিসি