জাহাজে হামলা হলে মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটিতে পাল্টা হামলার হুমকি ইরানের

ইরানের তেলবাহী ট্যাংকার বা বাণিজ্যিক জাহাজে যুক্তরাষ্ট্রের নৌবাহিনী কোনো ধরনের আক্রমণ চালালে মধ্যপ্রাচ্যে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটি ও গুরুত্বপূর্ণ স্থাপনা লক্ষ্য করে বিধ্বংসী পাল্টা হামলা চালানোর হুঁশিয়ারি দিয়েছে ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)।

শনিবার (৯ মে) রাতে দেওয়া এক কড়া বার্তায় এই কড়া হুমকি দিয়েছে ইরান।

বিপ্লবী গার্ড বলেছে, যদি আমাদের জাহাজ আগ্রাসনের শিকার হয় মধ্যপ্রাচ্যে মার্কিন অবকাঠামোতে শক্তিশালী হামলা চালানো হবে।

যুক্তরাষ্ট্র হরমুজ প্রণালিতে ইরানি বন্দরগুলোতে অবরোধ আরোপ করে রেখেছে। এই অবরোধ ভেঙে যেসব জাহাজ ইরানে যাওয়ার চেষ্টা করছে সেগুলোতে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। সর্বশেষ গত শুক্রবার একসঙ্গে দুটি বিশালাকৃতির ট্যাংকারে হামলা চালায় মার্কিন নৌবাহিনী। এরপরই এমন সতর্কতা দিলো বিপ্লবী গার্ড।

বিপ্লবী গার্ডের অ্যারোস্পেস ফোর্সের কমান্ড সতর্কতা দিয়ে বলেছে, মিসাইল ও ড্রোন শত্রুদের দিকে তাক করা আছে। আমরা ছোড়ার নির্দেশের অপেক্ষায় আছি। সূত্র: সিএনএন