ইরানি ড্রোন কর্মকর্তাদের তথ্য দিলে ১৫ মিলিয়ন ডলার পুরস্কার দেবে যুক্তরাষ্ট্র

ইরানের রেভল্যুশনারি গার্ড কোর্পসের (IRGC) কুদস ফোর্সের ড্রোন উৎপাদনকারী শাখার সাথে জড়িত ৬ ব্যক্তির তথ্যের বিনিময়ে বিশাল অঙ্কের আর্থিক পুরস্কার ঘোষণা করেছে মার্কিন পররাষ্ট্র দপ্তর।

'কিমিয়া পার্ট সিভান কোম্পানি' (KIPAS) নামক এই ইউনিটের কর্মকর্তাদের বিষয়ে তথ্য চেয়ে এই পুরস্কারের ঘোষণা দেওয়া হয়।

মার্কিন পররাষ্ট্র দপ্তরের দাবি অনুযায়ী, চিহ্নিত এই ব্যক্তিরা ড্রোন পরীক্ষা, উন্নয়ন এবং সরবরাহের সাথে সরাসরি জড়িত। সংস্থাটির জাতীয় নিরাপত্তা পুরস্কার কর্মসূচির আওতায় জানানো হয়েছে যে, এই ব্যক্তিদের পরিচয়, তাদের সহযোগী অথবা তাদের আর্থিক লেনদেনের নেটওয়ার্ক সম্পর্কে সঠিক তথ্য দিতে পারলে ১৫ মিলিয়ন (১ কোটি ৫০ লক্ষ) মার্কিন ডলার পর্যন্ত পুরস্কার পাওয়া যাবে।

Iranian drone network

মার্কিন পররাষ্ট্র দপ্তর তাদের এক পোস্টে জানিয়েছে, এই উদ্যোগের প্রধান লক্ষ্য হলো আইআরজিসি-র (IRGC) আয়ের উৎসে আঘাত হানা। ড্রোনের মতো সমরাস্ত্র তৈরিতে ইরানের সক্ষমতা কমিয়ে আনতেই এই কঠোর পদক্ষেপ নেওয়া হয়েছে। সূত্র: আল জাজিরা