যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক সামরিক হামলার জবাবে মার্কিন-সংশ্লিষ্ট লক্ষ্যবস্তুতে হামলা চালানোর দাবি করেছে ইরান। এ বিষয়ে এক আনুষ্ঠানিক বিবৃতি প্রকাশ করেছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়।
বিবৃতিতে বলা হয়েছে, ইরানের দক্ষিণ উপকূলে যুক্তরাষ্ট্রের চালানো বিমান হামলার প্রতিক্রিয়া হিসেবেই এই সামরিক পদক্ষেপ নেওয়া হয়েছে। তেহরানের ভাষ্য অনুযায়ী, এটি ছিল তাদের পক্ষ থেকে পাল্টা প্রতিক্রিয়ামূলক অভিযান।
ইরান আরও দাবি করেছে, যুক্তরাষ্ট্রের ওই হামলা জাতিসংঘ সনদের মৌলিক নীতিমালার পরিপন্থী। একই সঙ্গে দুই দেশের মধ্যে যুদ্ধের অবসান ঘটানোর লক্ষ্যে স্বাক্ষরিত সমঝোতা স্মারকেরও সুস্পষ্ট লঙ্ঘন হয়েছে বলে অভিযোগ করেছে তারা।
তবে হামলার লক্ষ্যবস্তু ঠিক কোথায় ছিল, কী ধরনের স্থাপনা বা অবস্থানকে লক্ষ্য করে অভিযান পরিচালনা করা হয়েছে কিংবা কোন অঞ্চলে এই হামলা সংঘটিত হয়েছে, এসব বিষয়ে কোনো নির্দিষ্ট তথ্য প্রকাশ করেনি ইরান।
একইভাবে হামলায় ক্ষয়ক্ষতি, হতাহতের সংখ্যা বা অভিযানের ফলাফল সম্পর্কেও এখন পর্যন্ত বিস্তারিত কিছু জানানো হয়নি। সূত্র: আলজাজিরা
বাহরাইনে ইরানের ড্রোন হামলা
ফের যুক্তরাষ্ট্র-ইরানের পাল্টাপাল্টি হামলা, হুমকিতে যুদ্ধবিরতি
মার্কিন সামরিক উপস্থিতি মধ্যপ্রাচ্যের জন্য বোঝা: ইরান