অধিকৃত পশ্চিম তীরের জেনিন শরণার্থী শিবিরে ইসরায়েলি সামরিক বাহিনীর অভিযানে এক ফিলিস্তিনি যুবক নিহত হয়েছেন। আল জাজিরা আরবির এক প্রতিবেদনে ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।
শনিবার উত্তর পশ্চিম তীরের জেনিন শরণার্থী শিবিরে ইসরায়েলি সেনারা প্রবেশ করলে সেখানে উত্তেজনা ছড়িয়ে পড়ে। অভিযান চলাকালীন ইসরায়েলি বাহিনীর গুলিতে ওই যুবক গুরুতর আহত হন এবং পরবর্তীতে তার মৃত্যু হয়। তবে নিহতের নাম ও পরিচয় তাৎক্ষণিকভাবে প্রকাশ করা হয়নি।
সাম্প্রতিক মাসগুলোতে জেনিন ও এর পার্শ্ববর্তী এলাকাগুলোতে ইসরায়েলি বাহিনীর নিয়মিত অভিযান ও সংঘাতের মাত্রা কয়েকগুণ বেড়ে গেছে। এই ঘটনার পর এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। ফিলিস্তিনি কর্তৃপক্ষ এই হত্যাকাণ্ডকে দখলদার বাহিনীর ক্রমবর্ধমান আগ্রাসনের অংশ হিসেবে বর্ণনা করেছে। বিস্তারিত তথ্য এখনো আসার অপেক্ষায় রয়েছে।
সূত্র: আলজাজিরা