ইরান থেকে জব্দ করা অর্থ আরব দেশগুলোকে দেওয়ার পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্র। মধ্যপ্রাচ্যের যেসব আরব দেশে ইরান হামলা চালিয়েছে এবং অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে সেগুলো মেরামতে এ অর্থ দিতে চায় যুক্তরাষ্ট্র।
রোববার (৭ জুন) বার্তাসংস্থা রয়টার্স সংশ্লিষ্ট সূত্রের বরাতে এ তথ্য জানিয়েছে।
সূত্রগুলো আরও জানিয়েছে, ইরানের বিপুল পরিমাণ অর্থ জব্দ করে রেখেছে যুক্তরাষ্ট্র। সেই জব্দ করা অর্থ থেকেই আরব দেশগুলোকে ক্ষতিপূরণ দেওয়া হবে। ইরানের পুরোনো হামলায় আরব দেশগুলোর যেসব অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে সেগুলো মেরামতেও ইরানিদের অর্থ দেওয়ার বিষয়টি বিবেচনা করা হবে।
একটি সূত্র বলেছেন, যুক্তরাষ্ট্রের বাণিজ্যমন্ত্রী স্কট বেসেন্ট তার দলকে ইরানের হামলায় আরব দেশগুলোর কতটা ক্ষয়ক্ষতি হয়েছে সেটি নিরূপণের নির্দেশ দিয়েছেন। সূত্র: রয়টার্স