প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প

চুক্তি হোক বা না হোক, ইরানের ইউরেনিয়াম ধ্বংস করবে ওয়াশিংটন

‘কূটনৈতিক চুক্তি হোক বা না হোক, ইরানের সমৃদ্ধ ইউরেনিয়াম ধ্বংস করা নিশ্চিত করবে ওয়াশিংটন’এমনটিই অঙ্গীকার করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প । 

রোববার (৭ জুন) সংবাদ মাধ্যম এনবিসির এক সাক্ষাৎকারে  তিনি এ অঙ্গীকারের কথা জানান।

প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, ‘আমরা এটি সরিয়ে নেব এবং ধ্বংস করে দেবো, সেটা ঘটনাস্থলেই হোক বা অন্যত্র নিয়ে গিয়ে হোক।’

তিনি আরও বলেন, ‘কোনো চুক্তি না হলে ইরানের সমৃদ্ধ ইউরেনিয়াম ‘সামরিকভাবে ও অত্যন্ত কঠোরভাবে’ অপসারণ করবে যুক্তরাষ্ট্র।

মধ্যপ্রাচ্যে মার্কিন সেনা প্রসঙ্গে ট্রাম্প বলেন, আলোচনা ‘সম্পূর্ণ’ হওয়ার আগে তাদের প্রত্যাহার করা হবে ‘বোকামি’।

ট্রাম্প আরো দাবি করেন, ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনির অবস্থান সম্পর্কে তিনি জানেন। সূত্র: আনাদোলু অ্যাজেন্সি