পাকিস্তানে বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হওয়ার ঘটনায় দুই পাইলট নিহত হয়েছেন।
সোমবার (১৫ জুন) এক সরকারি বিবৃতিতে এ তথ্য জানানো হয়।
বিবৃতিতে বলা হয়েছে, উত্তর-পশ্চিম পাকিস্তানে বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে দুই পাইলট নিহত হয়েছেন।
নিহত পাইলটরা হলেন ক্যাপ্টেন কাসিম ও ক্যাপ্টেন তালহা।
দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নাকভি হতাহতের বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘খাইবার পাখতুনখোয়া প্রদেশের মারদান জেলায় বিমানটি বিধ্বস্ত হয়। এতে আরও তিনজন আহত হয়েছেন।’
সূত্র: আনাদোলু অ্যাজেন্সি