যুক্তরাষ্ট্র সঠিক সময়ে ইরানে হামলা না চালালে আজ বিশ্বে ইসরায়েল নামে কোনো দেশের অস্তিত্ব থাকত না বলে মন্তব্য করেছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এমন এক বিস্ফোরক দাবি করেন।
ট্রাম্পের মতে, বারাক ওবামার মেয়াদে ইরানের সঙ্গে হওয়া পারমাণবিক চুক্তি বাতিল করাই ছিল মূল টার্নিং পয়েন্ট।
তিনি চুক্তিটি বাতিল না করলে ইরান অনেক আগেই পারমাণবিক অস্ত্রের অধিকার অর্জন করে ফেলত।
তিনি আরও জানান, তার প্রশাসনের শুরুতেই যুক্তরাষ্ট্রের বি-২ বোমারু বিমান ব্যবহার করে ইরানের পারমাণবিক কেন্দ্রগুলোতে হামলা চালানো হয়েছিল। ওই সাহসী সিদ্ধান্ত না নিলে এতদিনে মানচিত্র থেকে ইসরায়েল নিশ্চিহ্ন হয়ে যেত।
সাবেক এই মার্কিন প্রেসিডেন্ট সতর্ক করে বলেন, ইরান পারমাণবিক শক্তি অর্জন করলে শুধু ইসরায়েলই নয়, মধ্যপ্রাচ্যের আরও কয়েকটি দেশ পুরোপুরি ধ্বংসের মুখে পড়ত। মূলত মার্কিন সামরিক পদক্ষেপের কারণেই ওই অঞ্চলের বড় বিপর্যয় এড়ানো গেছে।
তথ্যসূত্র: আল-জাজিরা