উত্তরাঞ্চলে প্রথম : বিনামূল্যে হৃদরোগ চিকিৎসা দিচ্ছে চীনা বিশেষজ্ঞরা

আপডেট : ২২ জুলাই ২০২৬, ০১:১৪ এএম

উত্তরাঞ্চলে শিশুদের জন্মগত হৃদরোগ দ্রুত শনাক্ত ও বিনামূল্যে চিকিৎসায় বিশেষ উদ্যোগ নিয়েছে ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন, রাজশাহী। 

বুধবার (২২ জুলাই) থেকে শুক্রবার পর্যন্ত প্রতিদিন সকাল ৮টা থেকে সন্ধ্যা সাড়ে ৭টা পর্যন্ত এই সেবা পাবেন নিবন্ধিত শিশুরা।

মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে জানানো হয়, চীনের 'ফুওয়াই ইউনান কার্ডিওভাসকুলার হাসপাতাল' থেকে ৬ সদস্যের এবং জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটের (এনআইসিভিডি) ৮ সদস্যের বিশেষজ্ঞ দল এই চিকিৎসা কার্যক্রমে সরাসরি অংশ নিচ্ছেন।

ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন রাজশাহীর সভাপতি আব্দুল মান্নান জানান, ১০ থেকে ১৯ জুলাইয়ের মধ্যে রাজশাহী অঞ্চলের ৪৬টি শিক্ষাপ্রতিষ্ঠানের ৩ থেকে ১৮ বছর বয়সী মোট ২ হাজার ৮০০ শিক্ষার্থী এই কার্যক্রমের জন্য নিবন্ধন করেছে।

সব পরীক্ষা-নিরীক্ষা ও তাৎক্ষণিক চিকিৎসা সম্পূর্ণ বিনামূল্যে দেওয়া হবে। তবে জটিল রোগীদের ক্ষেত্রে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট কিংবা উন্নত চিকিৎসার জন্য বিশেষ ব্যবস্থায় চীনে পাঠানের সুযোগও রয়েছে।

উদ্যোক্তারা জানান, সময়মতো এই রোগ শনাক্ত হলে শিশুদের স্বাভাবিক বৃদ্ধি নিশ্চিত হওয়ার পাশাপাশি হৃদরোগের জটিলতা ও অকাল মৃত্যুর ঝুঁকি অনেকাংশে কমে আসবে।

সংবাদের তথ্যসূত্র: ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন, রাজশাহী কর্তৃক আয়োজিত সংবাদ সম্মেলন।

HN
আরও পড়ুন