গাজা উপত্যকার বিভিন্ন এলাকায় ইহুদিবাদী ইসরায়েলি বাহিনীর সাম্প্রতিক বিমান হামলায় কমপক্ষে ৬ ফিলিস্তিনি নিহত এবং অন্তত ২৫ জন আহত হয়েছেন। গাজার একটি হাসপাতাল সূত্র এ হতাহতের তথ্য নিশ্চিত করেছে।
ইরানি বার্তা সংস্থা 'ইরনা' ও 'পার্স টুডে'-র প্রতিবেদন অনুযায়ী, গত বুধবার রাত থেকে গাজা জুড়ে ইসরায়েলি বোমাবর্ষণ ও হামলায় এই হতাহতের ঘটনা ঘটে। হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, আহতদের দ্রুত চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়া হয়েছে।
উল্লেখ্য, ২০২৫ সালের ১১ অক্টোবর যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর থেকে এখন পর্যন্ত গাজায় ১ হাজার ২০৯ জন প্রাণ হারিয়েছেন। এই সময়ে আহত হয়েছেন ৩ হাজার ৯৪৩ জন এবং ধ্বংসস্তূপ থেকে ৮০৩টি মৃতদেহ উদ্ধার করা হয়েছে।
অন্যদিকে, ২০২৩ সালের ৭ অক্টোবর ইসরায়েলি আগ্রাসন শুরুর পর থেকে এ পর্যন্ত মোট নিহত ফিলিস্তিনির সংখ্যা ৭৩ হাজার ৩৩৫ জনে পৌঁছেছে। এছাড়া মোট আহতের সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ৭৪ হাজার ৫২ জনে।
তথ্যসূত্র: বার্তা সংস্থা ইরনা (IRNA)।