মার্কিন টিভি উপস্থাপিকা

ট্রাম্প কেবল আশ্বাসই দিয়ে গেছেন, বাস্তবে কিছুই হয়নি

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যপ্রাচ্য নীতি ও বিভিন্ন সময়ে দেওয়া বক্তব্য নিয়ে ফের সমালোচনা শুরু হয়েছে। 

ইরানের সঙ্গে চলমান উত্তেজনা ও হরমুজ প্রণালি ইস্যুতে তার অসামঞ্জস্যপূর্ণ মন্তব্যের কড়া জবাব দিয়েছেন মার্কিন টিভি চ্যানেল সিবিএস নিউজের প্রখ্যাত উপস্থাপিকা মার্গারেট ব্রেনান।

এক সামাজিক যোগাযোগমাধ্যম বার্তায় ব্রেনান উল্লেখ করেন, ট্রাম্প সপ্তাহজুড়ে কেবল আশ্বাসই দিয়ে গেছেন, কিন্তু বাস্তবে কাজের কাজ কিছুই হয়নি।

ইরানের সাথে চলমান সংকট নিরসনে ট্রাম্প ৪৮ ঘণ্টার মধ্যে পরিস্থিতি স্পষ্ট করার কথা বললেও কাজের গতিতে তার প্রতিফলন দেখা যায়নি।

উপস্থাপিকা মার্গারেট ব্রেনান তার বার্তায় ট্রাম্পের আগের কিছু বক্তব্য তুলে ধরেন। যেখানে ট্রাম্প একদিকে আলোচনা চালানোর কথা বলছেন,

অন্যদিকে দ্রুত বৈঠক শেষ করে যুদ্ধ পরিস্থিতির দিকে অগ্রসর হওয়ার ইঙ্গিত দিচ্ছেন, যা চরম দ্বিমুখী নীতিকে স্পষ্ট করে।

ব্রেনান আরও জানান, পুরো সপ্তাহজুড়ে হরমুজ প্রণালি উন্মুক্ত রাখতে ওমান ও ইরানের মধ্যে চুক্তির সম্ভাবনা নিয়ে অনেক আলোচনা হলেও বাস্তব ফলাফল এখনও শূন্য। 

পার্সটুডের প্রতিবেদনে আইআরআইবি-র বরাতে সাংবাদিক মার্গারেট ব্রেনানের এই সামাজিক যোগাযোগমাধ্যম পোস্টের খবরটি নিশ্চিত করা হয়েছে।

 

সংবাদ উৎস: সিবিএস নিউজ ও পার্সটুডে (আইআরআইবি)।