পেজেশকিয়ানকে জাতীয় সংহতির ওপর নজর দিতে বললেন খামেনি

আপডেট : ১০ আগস্ট ২০২৬, ১০:৪৮ পিএম

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ মোজতবা খামেনি প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের সঙ্গে সাত ঘণ্টার বৈঠকে জাতীয় ঐক্য ও সংহতি বজায় রাখা এবং জনগণের জীবনযাত্রার দিকে বিশেষ নজর দেওয়ার ওপর গুরুত্ব দিয়েছেন। পেজেশকিয়ানের বরাতে ইরানের ফার্স নিউজ এজেন্সি এ তথ্য জানিয়েছে।

পেজেশকিয়ান জানান, সাম্প্রতিক ওই দীর্ঘ বৈঠকে দেশের অভ্যন্তরীণ পরিস্থিতি, অর্থনৈতিক সংকট এবং জনগণের জীবনযাত্রার বিভিন্ন সমস্যা নিয়ে আলোচনা হয়। এ সময় খামেনি জাতীয় ঐক্য ও সংহতি ধরে রাখার ওপর বিশেষ গুরুত্ব দেন।

যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা ও চলমান সংঘাতের অর্থনৈতিক প্রভাবের মধ্যে ইরানের নেতৃত্বের জন্য জনগণের জীবিকা ও অভ্যন্তরীণ সংহতি এখন গুরুত্বপূর্ণ অগ্রাধিকার হিসেবে উঠে এসেছে।

পেজেশকিয়ান এর আগে জানিয়েছিলেন, খামেনির সঙ্গে তার বৈঠকটি প্রায় সাত ঘণ্টা স্থায়ী হয়। বৈঠকে দেশের ভবিষ্যৎ, অর্থনৈতিক সমস্যা, কর্মসংস্থান ও নিষেধাজ্ঞাজনিত সংকটসহ বিভিন্ন বিষয় নিয়েও আলোচনা হয়েছে। সূত্র: আলজাজিরা

AS
আরও পড়ুন