'প্রতিবেশী দেশে হামলার জন্য ইরাকের ভূখণ্ড ব্যবহারের সুযোগ নেই'

পার্শ্ববর্তী কোনো দেশের বিরুদ্ধে হামলা চালাতে ইরাকের ভূখণ্ড বা আকাশসীমা ব্যবহার করতে দেওয়া হবে না বলে স্পষ্ট জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী আলী আল-জাইদি।

বৃহস্পতিবার (১৩ আগস্ট) ইরাকি নিউজ এজেন্সির বরাতে এ তথ্য জানিয়েছে মিডল ইস্ট আই।

ইরাকের বিমান প্রতিরক্ষা কমান্ড অপারেশন সেন্টার পরিদর্শনের সময় জাইদি বলেন, দেশের জাতীয় নিরাপত্তা ও সার্বভৌমত্ব রক্ষায় সরকার কাজ করে যাচ্ছে। কোনো ধরনের আগ্রাসন চালানোর জন্য ইরাকের আকাশসীমা বা ভূখণ্ড ব্যবহারের অনুমতি দেওয়া হবে না।

তিনি আরও বলেন, ইরাকের আকাশসীমা ও সার্বভৌমত্ব অলঙ্ঘনীয়। কোনো পক্ষ দেশের নিরাপত্তা কিংবা আকাশসীমা লঙ্ঘনের চেষ্টা করলে তা কোনোভাবেই মেনে নেওয়া হবে না।

সূত্র: এএফপি