এবার ওমানকে বোমা মারার হুমকি ডোনাল্ড ট্রাম্পের!

ইরান সংকটের মাঝে এবার মধ্যপ্রাচ্যের শান্তিকামী দেশ ওমানকে লক্ষ্য করে চরম হুঁশিয়ারি দিয়েছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী বা প্রশাসনিক প্রক্রিয়ার তোয়াক্কা না করে ট্রাম্প সাফ জানিয়ে দিয়েছেন, হরমুজ প্রণালির জট ছাড়াতে ওমান বাধা হয়ে দাঁড়ালে সেখানেও ব্যাপক বোমাবর্ষণ করা হবে।

বিশ্বের অন্যতম প্রধান জ্বালানি পরিবহন পথ হরমুজ প্রণালি নিয়ে ইরান ও ওমানের মধ্যে যৌথ আলোচনার উদ্যোগ নিয়েছে কাতার।

যুক্তরাষ্ট্রকে বাদ দিয়ে এই দুই দেশ আন্তর্জাতিক এই জলপথের জন্য নতুন রুট চালুর সমঝোতা করছে। এই পুরো বিষয়টিতে ওয়াশিংটন চরম অসন্তোষ প্রকাশ করেছে।

মার্কিন প্রশাসনের মূল উদ্দেশ্য হরমুজ প্রণালিতে ইরানের একক কর্তৃত্ব ও প্রভাব খর্ব করা। কিন্তু ওমান ও ইরানের এই দ্বিপক্ষীয় চুক্তি বাস্তবায়িত হলে মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক ও কূটনৈতিক প্রভাব অনেকটাই ফিকে হয়ে যাবে বলে মনে করছেন বিশ্লেষকরা।

দীর্ঘ ২০০ বছর ধরে ওমান যুক্তরাষ্ট্রের মিত্র দেশ এবং এই অঞ্চলের নিরপেক্ষ মধ্যস্থতাকারী হিসেবে পরিচিত। তবে সাম্প্রতিক সময়ে ইরানের সাথে সরাসরি বৈঠক না করে ওমানের মাধ্যমে ওয়াশিংটনকে এড়ানোর কৌশলই ট্রাম্পকে খেপিয়ে তুলেছে।

আন্তর্জাতিক বাজারের প্রায় এক-পঞ্চমাংশ তেল এই প্রণালি দিয়ে পরিবাহিত হয়। এই রাজনৈতিক ও সামরিক অস্থিরতার কারণে বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দাম এক লাফে ব্যারেলপ্রতি ৯১ ডলার ছড়িয়েছে, যা সাধারণ বৈশ্বিক অর্থনীতিকে আরও ঝুঁকিতে ফেলছে।

তথ্যসূত্র: মার্কিন সম্প্রচারমাধ্যম Fox News
 এবং Tasnim News Agency