নতুন মার্কিন নিষেধাজ্ঞার কঠোর জবাব দিয়েছে ইরান। দেশটির অর্থমন্ত্রী আলী মাদানীজাদেহ জানিয়েছেন, ওয়াশিংটনের আগের সব পদক্ষেপের মতোই নতুন এ নিষেধাজ্ঞাও পুরোপুরি ব্যর্থ হবে।
ইরানি অর্থনীতিকে স্থবির করার সুযোগ নেই উল্লেখ করে মাদানীজাদেহ বলেন, মার্কিন নিষেধাজ্ঞা মোকাবিলায় তাদের কাছে কার্যকর বিকল্প পরিকল্পনা রয়েছে। অর্থনৈতিক ধমনি বিচ্ছিন্ন করে যুক্তরাষ্ট্র তাদের উদ্দেশ্য সফল করতে পারবে না।
হামলার ধাক্কা কাটিয়ে ঘুরে দাঁড়ানোর দাবি করে তিনি জানান, গত ফেব্রুয়ারিতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানে আগ্রাসন চালানোর পর থেকে সরকার প্রায় ছয় লাখ মানুষকে বেকারত্ব থেকে রক্ষা করতে সক্ষম হয়েছে।
তথ্যসূত্র: আল জাজিরা ও ফার্স নিউজ এজেন্সি (ইরান)