হরমুজে সামরিক হামলার হুঁশিয়ারি যুক্তরাষ্ট্রের 

মধ্যপ্রাচ্যে ক্রমবর্ধমান উত্তেজনার মধ্যেই ইরানের বিরুদ্ধে সরাসরি কাইনেটিক স্ট্রাইক বা সামরিক শক্তি ব্যবহারের স্পষ্ট ইঙ্গিত দিয়েছে যুক্তরাষ্ট্র। 

পেন্টাগন প্রধান পিট হেগসেথ সাফ জানিয়েছেন, কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালীসহ যেকোনো স্থানে সামরিক আক্রমণের পথ খোলা রয়েছে।

ওয়াশিংটনে সাংবাদিকদের সাথে আলাপকালে মার্কিন প্রতিরক্ষা সচিব জানান, সমুদ্রসীমায় মার্কিন নৌ-অবরোধ ভেদ করা ইরানের জন্য অসম্ভব।

ইরানকে সতর্ক করে তিনি বলেন, আন্তর্জাতিক এই গুরুত্বপূর্ণ জলপথের পূর্ণ নিয়ন্ত্রণ এখন যুক্তরাষ্ট্রের হাতেই রয়েছে।

হেগসেথ আরও দাবি করেন, যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক অর্থনৈতিক ও সামরিক চাপ সহ্য করার মতো সক্ষমতা তেহরানের নেই। টানা এই উত্তেজনার ফলে ইরানের অভ্যন্তরীণ অর্থনীতি মারাত্মক ক্ষতির মুখে পড়ছে বলেও মন্তব্য করেন তিনি।

তথ্যসূত্র: আল জাজিরা ও পেন্টাগন ব্রিফিং