যুক্তরাষ্ট্রকে ওমান চুক্তির শর্ত মেনে আসতে হবে : ইরান

ওমানের সাথে সাময়িক ট্রানজিট চুক্তি থাকলেও কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী আপাতত বন্ধই থাকছে বলে নিশ্চিত করেছেন ইরানের উপ-পররাষ্ট্রমন্ত্রী কাজেম গরিবাবাদী।

তিনি স্পষ্ট জানান, আন্তর্জাতিক এই জলপথ পুরোপুরি চালুর আগে ওয়াশিংটনকে অবশ্যই চুক্তির শর্ত মেনে পূর্বের প্রতিশ্রুতিতে ফিরে আসতে হবে।

অন্যদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, প্রণালীর আন্তর্জাতিক পানিসীমা থেকে সব মাইন অপসারণ ও নিষ্ক্রিয় করা হয়েছে।

তেহরানকে সতর্ক করে তিনি বলেন, নতুন করে কোনো জাহাজ মাইন পুঁততে এলে তাকে সরাসরি ধ্বংস করা হবে।

মার্কিন পররাষ্ট্র দপ্তর জানিয়েছে, ইরানের আর্থিক সরবরাহ বন্ধ ও সাম্প্রতিক নিষেধাজ্ঞার মাধ্যমে তাদের এই দীর্ঘদিনের হুমকি স্থায়ীভাবে নিস্তেজ করতে কার্যকর পদক্ষেপ নিচ্ছে ওয়াশিংটন।

এদিকে গত বছরের অক্টোবরে কার্যকর হওয়া যুদ্ধবিরতি লঙ্ঘন করে ইসরায়েলের অব্যাহত হামলায় গাজায় মঙ্গলবার অন্তত সাত ফিলিস্তিনি নিহত হয়েছেন।

স্থানীয় চিকিৎসা সূত্র জানায়, বেইত লাহিয়ার একটি আবাসিক ভবনে হামলায় তিনজন প্রাণ হারান।

সূত্র: আল জাজিরা