রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ

হরমুজের বর্তমান পরিস্থিতির জন্য দায়ী মার্কিন-ইসরায়েল

হরমুজ প্রণালির বর্তমান উত্তপ্ত পরিস্থিতির জন্য সরাসরি আমেরিকা ও ইসরায়েলকে দায়ী করেছেন রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ। সম্প্রতি রুশ সংবাদমাধ্যম 'আরবিসি'-কে দেয়া এক বিশেষ সাক্ষাৎকারে তিনি এই মন্তব্য করেন।

ল্যাভরভ জানান, ইরানের ওপর মার্কিন-ইসরায়েলি আগ্রাসন শুরু হওয়ার আগে হরমুজ প্রণালি সম্পূর্ণ নিরাপদ ও সমস্যামুক্ত ছিল। সে সময় এই কৌশলগত জলসীমা দিয়ে চলাচলকারী বাণিজ্যিক জাহাজের ওপর কোনো প্রকার শুল্ক বা ফি আরোপের বিষয়ই ওঠেনি।

রাশিয়ার এই শীর্ষ কূটনীতিক আরও বলেন, তারা নিজেরাও চান না হরমুজ প্রণালি ব্যবহারে কোনো ফি ধার্য করা হোক। তবে উদ্ভূত পরিস্থিতিতে এই বিষয়টি নিয়ে বিষদ ও কার্যকর আলোচনার সুযোগ রয়েছে বলে তিনি মনে করেন।

বর্তমানে অত্যন্ত গুরুত্বপূর্ণ এই হরমুজ প্রণালিটি ইরানের পূর্ণ নিয়ন্ত্রণে রয়েছে। ফলে তেহরানের আনুষ্ঠানিক অনুমতি ছাড়া কোনো ধরনের নৌযান এই প্রণালি অতিক্রম করতে পারছে না।

সূত্র: পার্সটুডে