ট্রাম্পের দাবি উড়িয়ে নৌপ্রধান শাহরাম ইরানি

শক্ত অবস্থানে রয়েছে ইরানি নৌবাহিনী

মার্কিন সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দাবি নস্যাৎ করে দিয়ে ইরানের নৌবাহিনী সম্পূর্ণ সচল ও শক্ত অবস্থানে রয়েছে বলে ঘোষণা দিয়েছেন তাদের নৌপ্রধান শাহরাম ইরানি।

ট্রাম্প একাধিকবার দাবি করেছিলেন যে মার্কিন হামলায় ইরানের সব যুদ্ধজাহাজ ধ্বংস করে দেওয়া হয়েছে। তবে তার এই দাবিকে মিথ্যা ও ভিত্তিহীন বলে আখ্যা দিয়েছে তেহরান।

ইরানের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম আইআরআইবি -এর বরাতে নৌবাহিনীর কমান্ডার শাহরাম ইরানি নিশ্চিত করেন, তাদের সামরিক সক্ষমতা অক্ষুণ্ণ রয়েছে এবং তারা যেকোনো পরিস্থিতি মোকাবেলায় প্রস্তুত।

সূত্র: আল জাজিরা