নতুন করে যেকোনো ধরনের সামরিক আগ্রাসন চালানো হলে তার চূড়ান্ত ও কঠোর জবাব দেওয়া হবে বলে জানিয়েছে ইরান।
একই সাথে মধ্যপ্রাচ্যে পরিস্থিতি আরও খারাপ হলে তার পুরো দায় যুক্তরাষ্ট্র ও তাদের সহযোগীদের নিতে হবে বলেও হুঁশিয়ারি দিয়েছে দেশটি।
সোমবার (৩১ আগস্ট) এক বিবৃতিতে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, লারাক দ্বীপে মার্কিন হামলার পাল্টা জবাব হিসেবেই জর্ডানে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটিগুলোতে হামলা চালিয়েছিল ইরানের সশস্ত্র বাহিনী।
বিবৃতিতে উল্লেখ করা হয়, লারাক দ্বীপে হামলা চালাতে জর্ডানের ওই মার্কিন ঘাঁটিগুলো ব্যবহার করা হয়েছিল। আমেরিকার সেই আক্ৰমণে ইরানের বেশ কয়েকজন সেনাসদস্য এবং সাধারণ বেসামরিক নাগরিক হতাহত হন। ফলে আত্মরক্ষা ও প্রতিঘাত হিসেবেই ওই ঘাটিতে মিসাইল বর্ষণ করা হয়েছে।
সূত্র: আল-জাজিরা