ইরানের পিকঅ্যাক্স পর্বতে হামলার হুমকি ট্রাম্পের

যুক্তরাষ্ট্র খুব শিগগিরই ইরানের কৌশলগত ‘পিকঅ্যাক্স’ পর্বতে সামরিক হামলা চালাতে পারে বলে হুঁশিয়ারি দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। 

মার্কিন যুক্তরাষ্ট্র ও ইরানের বিদ্যমান উত্তেজনার মধ্যেই এমন বিস্ফোরক মন্তব্য সামনে এলো।

ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, পিকঅ্যাক্স পর্বত এলাকাটি ইরানের সামরিক কর্মকাণ্ডের অন্যতম প্রধান কেন্দ্র। 

মার্কিন জাতীয় নিরাপত্তা রক্ষায় সেখানে সম্ভাব্য আঘাত হানার পরিকল্পনা বিবেচনা করা হচ্ছে বলে জানান তিনি।

মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠার পাশাপাশি নিজেদের শক্তি প্রদর্শনে এই পদক্ষেপ কার্যকর হতে পারে বলে ট্রাম্প মন্তব্য করেন। তবে এই হুমকির কড়া প্রতিক্রিয়া জানিয়ে ইরানের পক্ষ থেকে বলা হয়েছে, যেকোনো আক্রমণ রুখে দিতে তারা প্রস্তুত।

সূত্র: আল জাজিরা