হরমুজ প্রণালীর বাইরে ওমান উপসাগর সংলগ্ন একটি নির্দিষ্ট জলসীমাকে "বিধিনিষেধযুক্ত অঞ্চল" হিসেবে ঘোষণা করার সিদ্ধান্ত নিয়েছে ইরান। মধ্যপ্রাচ্যের চরম ভূ-রাজনৈতিক উত্তেজনার মধ্যেই তেহরানের পক্ষ থেকে এমন কৌশলগত পদক্ষেপের আভাস দেওয়া হলো।
ইরানের সামুদ্রিক কর্তৃপক্ষ জানিয়েছে, আন্তর্জাতিক শিপিং রুট সুরক্ষিত রাখা এবং জাতীয় নিরাপত্তা জোরদার করতেই নির্দিষ্ট স্থানে এ কড়াকড়ি আরোপ করা হচ্ছে। তবে ঠিক কতটুকু এলাকাকে এ নিষেধাজ্ঞার আওতায় আনা হবে, সে বিষয়ে এখনো স্পষ্ট তথ্য প্রকাশ করেনি দেশটির সরকার।
বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ তেল সরবরাহকারী পথ হলো এই হরমুজ প্রণালী। নতুন করে এ অঞ্চলটিতে বাণিজ্যিক ও সামরিক নৌযানের চলাচলে কঠোর বিধিনিষেধ জারি করা হলে বৈশ্বিক জ্বালানি বাজার ও আন্তর্জাতিক সমুদ্র বাণিজ্যে বড় ধরনের প্রভাব পড়তে পারে বলে ধারণা করছেন বিশেষজ্ঞরা।
সূত্র: আল জাজিরা